Dhaka ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ‘চাঁদাবাজ’ ফারুককে ধরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করল পুলিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 132

রাজধানীর ঢাকার মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং ও বসিলা ৪০ ফিট এলাকায় একাধিক ব্যবসায়ীকে চাঁদার দাবিতে হুমকি দেওয়া চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ ফারুক ওরফে কালা ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে এলাকায় এনে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিংও করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার কেরাণীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি ও আশেপাশের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিল ফারুক ও তার সহযোগীরা। সম্প্রতি এক ব্যবসায়ী অভিযোগ দিলে থানা পুলিশ ব্যবস্থা নিতে কাজ শুরু করে। এ সময় তার হুমকির একাধিক সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, ফারুক চিহ্নিত চাঁদাবাজ। তাকে নিয়েই চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করা হয়েছে। স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে—অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

অভিযান সংশ্লিষ্টরা জানান, বসিলায় দোকান ও মার্কেটে গিয়ে চাঁদার দাবিতে হুমকি দেওয়ার ঘটনা প্রকাশ্যে এলে ফারুক আত্মগোপনে যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাতিয়া এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ চাঁদাবাজকে সঙ্গে নিয়ে এলাকায় মাইকিং করেন। মাইকিংয়ে তিনি বলেন, কাউকে চাঁদা না দিতে এবং কোথাও চাঁদাবাজ দেখা গেলে তাকে ধরে পুলিশকে খবর দিতে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোহাম্মদপুরে ‘চাঁদাবাজ’ ফারুককে ধরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করল পুলিশ

প্রকাশের সময় : ১১:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬