মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

আমিরাতে লটারিতে বাংলাদেশি প্রবাসী জিতলেন সাড়ে তিন কোটি!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 214

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী লটারিতে জিতলেন ১০ লাখ দিরহাম ( সাড়ে তিন কোটি টাকা)। এতে তার দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান ঘটেছে।

আবুধাবির জনপ্রিয় লটারি ‘বিগ টিকিট’-এর সাপ্তাহিক ড্রতে দশ লাখ দিরহাম জিতেছেন মোহাম্মদ আনোয়ার উদ্দিন হাজী আবু সায়িদ। গত ২১ বছর ধরে আল আইনে বসবাস করা এই প্রবাসী দীর্ঘ ছয় বছর ধরে প্রতি মাসে নিয়ম করে লটারির টিকিট কিনছিলেন। নিজের ৯ বন্ধুর সঙ্গে মিলে কেনা এই টিকিটে শেষ পর্যন্ত বড় অঙ্ক জিতলেন তিনি।

আনোয়ার উদ্দিন বলেন, তিনি এই জয়ে পুরোপুরি স্তম্ভিত। বছরের পর বছর চেষ্টা করেও যখন সফল হচ্ছিলেন না, তবে তিনি হাল ছাড়েননি। তার মতে, এই জয় প্রমাণ করে যে ধৈর্য এবং একাগ্রতা থাকলে যেকোনো সময় ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। যদিও এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে ঠিক কী করবেন সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি।

সূত্র: গালফ নিউজ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমিরাতে লটারিতে বাংলাদেশি প্রবাসী জিতলেন সাড়ে তিন কোটি!

প্রকাশের সময় : ১০:৪২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬