মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

মালয়েশিয়ায় থার্মাল ড্রোন দিয়ে অভিযান, অর্ধশতাধিক বাংলাদেশি গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 203

মালয়েশিয়ার চেরাস এলাকায় অবৈধ অভিবাসীদের ধরতে থার্মাল ড্রোন ব্যবহার করে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে অর্ধশতাধিক বাংলাদেশিসহ মোট ২১৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তামান ইমাস এলাকায় পরিচালিত এই অভিযানে ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে থাকা এক হাজারের বেশি মানুষের কাগজপত্র যাচাই করা হয়। থার্মাল ড্রোনের মাধ্যমে ভবনের ছাদ ও অন্ধকার স্থানে লুকিয়ে থাকা অবৈধ অভিবাসীদের শনাক্ত করা হয়।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বৈধ নথি না থাকা, ভিসার শর্ত ভঙ্গ ও অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগে তদন্ত চলছে। তাদের সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মালয়েশিয়ায় থার্মাল ড্রোন দিয়ে অভিযান, অর্ধশতাধিক বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:২৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬