রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০২:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 232
রাজবাড়ীতে জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২০ জানুয়ারি) সংগঠনের উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের দক্ষিণ মাটিপাড়া গ্রামের কালীবাড়ি এলাকায় ছায়া বাড়ীতে এই সভা ও বনভোজনের আয়োজন করা হয়।
আয়োজিত বার্ষিক সাধারণ সভায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান আব্দুল জলিল মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ফজলুর রহমান, কাজী শামসুল আলম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মানিক চৌধুরী প্রমুখ। সভা উপলক্ষে আয়োজিত বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল সাত্তার মন্ডল।
সভায় আড়াইশোর বেশি সদস্য উপস্থিত হন।
এসময় বক্তারা বলেন, প্রতিবছরই আমাদের সাধারণ সভা করতে হয়। এই সভা উপলক্ষে বনভোজনের আয়োজন করা হয়েছে। আমরা এখানে যারা এসেছি তারা সকলেই অবসরপ্রাপ্ত। একসময় আমরা সরকারের বিভিন্ন দপ্তরে চাকুরি করতাম। প্রতিবছরই বার্ষিক সভার দিনে আমরা একত্রিত হই। সকলের সাথে দেখা হয়। একসাথে আনন্দ করি। একত্রে বসে খাবার খাই। এতে আমাদের খুবই ভালো লাগে।
এর আগে আয়োজিত বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী জেলা উদীচী শিল্পীগোষ্ঠী ও বৈচিত্র সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশনা করেন।


























