Dhaka ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী ৫৬ বছর বয়সে ৩য় বারের মতো বাবা হলেন কাঞ্চন মল্লিক একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন কালীগঞ্জ পৌরসভার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ফরম বিতরণ রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বদলগাছীতে শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ

বসতবাড়িতে হামলা লুটপাটের অভিযোগে মামলা করে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী, ফিরতে পারছেন না বাড়িতে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 148

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মো. জাহিদুল ইসলাম (৩৭)।

জিডি সূত্রে জানা যায়, মো. জাহিদুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী ধোপপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর আনুমানিক ৫টার দিকে ৫০ু৬০ জনের একটি দল তার বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। ওই ঘটনার পর তিনি বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি বালিয়াকান্দি থানার এফআইআর নং ৫ (তারিখ ১২ ডিসেম্বর ২০২৫), জিআর নং ১৭৭ হিসেবে নথিভুক্ত হয়। দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়, মামলা দায়েরের পর থেকেই বিবাদীরা বিভিন্ন সময়ে তাকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার বাড়ির সামনে এসে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। তিনি এতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এছাড়া গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ৩টার দিকে হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তি তার বাড়ির সামনে এসে তার মাকে হুমকি দেয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। ওই ব্যক্তি কারাগারে থাকা কয়েকজন বিবাদীর নাম উল্লেখ করে বলেন, তারা জেল থেকে বের হলে জাহিদুল ইসলামকে হত্যা করা হবে।

ভুক্তভোগীর অভিযোগ, এসব হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং যে কোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।

এ বিষয়ে ভবিষ্যতে আইনগত সুরক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৪ জানুয়ারি ২০২৬ তারিখে বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ প্রসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বসতবাড়িতে হামলা লুটপাটের অভিযোগে মামলা করে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী, ফিরতে পারছেন না বাড়িতে

প্রকাশের সময় : ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬