সভাপতি অরুণ সম্পাদক গৌতম
দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন রাজবাড়ী শাখার সম্মেলন
- প্রকাশের সময় : ০৭:০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 141
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সম্মেলন শুক্রবার দুপুরে রাজবাড়ী শহরের বিনোদপুর রাধাগোবিন্দ জিউর মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে অরুণ কুমার সরকারকে সভাপতি ও গৌতম কুমার দাসকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন সহ সভাপতি জিতেন্দ্রনাথ ভৌমিক, নিরানন্দ সরকার, পরিমল সরকার, বাসুদেব মন্ডল, প্রভাস দাস, মহাদেব বিশ্বাস। সহ সাধারণ সম্পাদক উত্তম সরকার, কোষাধ্যক্ষ বিকাশ রবি দাস৷
সাংগঠনিক সম্পাদক তাপস কুমার বিশ্বাস ৷ প্রচার ও প্রকাশনা সম্পাদক রবীন্দ্রনাথ সরকার। তথ্য ও গবেষণা সম্পাদক বিকাশ সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট চন্দন সরকার। নারী বিষয়ক সম্পাদক রিক্তা হালদার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কণিকা সরকার৷ কার্যকরী সদস্য অনিল রবি দাস, গোকুল চন্দ্র পোদ্দার, উত্তম কুমার বর্মন, রিপন হালদার, দিলীপ কুমার হালদার।
উপদেষ্টা মন্ডলী জ্যোতি সংকট ঝন্টু, ফকির শাহাদাৎ হোসেন, স্বপন রায়, সুশিল সরকার, রবীন্দ্র রবি দাস, উজ্জ্বল বিশ্বাস।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিভুতোষ রায়। অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা জ্যোতি সংকট ঝন্টু, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা ফকির শাহাদাৎ হোসেন, দন্ত চিকিৎসক সুশীল কুমার সরকার প্রমুখ। সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন রাজবাড়ী শাখার সভাপতি অরুণ কুমার সরকার।
বক্তারা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন রাজবাড়ী শাখার আট দফা দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি প্রতিনিয়ত বঞ্চনার শিকার হচ্ছে। তারা আরও বলেন, অনতিবিলম্বে সংখ্যালঘুদের ওপর হত্যা, গুম, অগ্নিসংযোগ ও নির্যাতন বন্ধ করতে হবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এর আগে দীপু রবি দাসসহ সকল হত্যার ঘটনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

























