Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

গুলশানে ভবঘুরে নারীকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন, আটক ৫

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫২:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 188

রাজধানীর গুলশানে এক ভবঘুরে নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিন অপ্রাপ্তবয়স্কসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গুলশানের নদ্দা এলাকার মোড়েল বাজারের মারকাজুত তা’লীম আল ইসলামী মাদরাসার সামনে ওই নারীকে নির্যাতন করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ওসি রাকিবুল হাসান বলেন, নারীকে খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে হেনস্তার ঘটনায় কেউ মামলা না করলেও পুলিশ স্বপ্রণোদিত হয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পাঁচজনকে আটক করে। আটক পাঁচজনের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক।

তিনি আরও বলেন, নির্যাতনের শিকার নারীটি ভবঘুরে। ওইদিন সকালে তিনি মাদরাসায় প্রবেশ করেছিলেন বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে। পরে অভিযুক্তরা তাকে চুরির অভিযোগে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতন করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গুলশানে ভবঘুরে নারীকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন, আটক ৫

প্রকাশের সময় : ০৬:৫২:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬