বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

প্রকৌশলী আতিয়ার রহমান স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন: সংবর্ধনা পেলেন শিক্ষাবিদ সৈয়দ সিদ্দিকুর রহমান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২১:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 208

 রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার সাংস্কৃতিক সংগঠক শিক্ষাবিদ সৈয়দ সিদ্দিকুর রহমানকে সম্মাননা দিয়েছে প্রকৌশলী আতিয়ার রহমান এর পরিবারবর্গ। শনিবার গোয়ালন্দ উপজেলার সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট প্রাঙ্গনে প্রকৌশলী আতিয়ার রহমান স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও উজানচর কবিতা উৎসবে ক্রেস্ট, মানপত্র উপহার দিয়ে এবং উত্তরীয় পরিয়ে এ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগম পারভীন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকার, গোয়ালন্দের শিক্ষাবিদ নির্মল কুমার চক্রবর্তী, কবি পারভীন হক, মুক্ত আনন্দ’র সাধারণ সম্পাদক অজয় দাশ তালুকদার, মো. তানশেন প্রমুখ। একই সাথে আমানুর রহমান মন্ডল মুক্তমঞ্চও উদ্বোধন ঘোষণা করেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্য ব্যক্তিত্ব ও আতিয়ার রহমানের ভাতিজা ম. নিজাম।
সম্মাননা পেয়ে সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, বর্তমন প্রজন্মের মধ্যে আলো ছড়িয়ে দিতে হবে। আলোই তাকে পথের দিশা দেখাবে। প্রতিটি স্কুলে ভালো মানের লাইব্রেরি গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্ম পড়াশোনায় মগ্ন হলে আর অন্ধকার পথে পা বাড়াবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রকৌশলী আতিয়ার রহমান স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন: সংবর্ধনা পেলেন শিক্ষাবিদ সৈয়দ সিদ্দিকুর রহমান

প্রকাশের সময় : ০৫:২১:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬