রাজশাহীতে ট্রাক উল্টে ৪ জন নিহত

- প্রকাশের সময় : ১০:৪০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 213

রাজশাহীর পুঠিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), নাটোর সদর পাকপাড়ার আক্কেল প্রামানিকের ছেলে মুনকের (৩৫), বাগাতিপাড়া উপজেলার সালাইনগর এলাকার সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০) এবং চারঘাট উপজেলার অস্কারপুর গ্রামের মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।
স্থানীয়রা জানান, পুঠিয়ার ঝলমলিয়া কলাহাটে নাটোর অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে কলাহাটে আসা লোকজন হতাহত হন।
রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল ইসলাম জানান, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।






















