গুরুত্বপূর্ণ সংবাদ:
দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৪০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 180
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আনুমানিক দুপুর ১২টায় তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। তিনি আজ সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহল থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
Tag :
























