Dhaka ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জেলার ২-এ রজনীকান্তের সঙ্গে হৃতিকের চমক, ৪০ বছর পর একসঙ্গে পর্দায় আইনগত সহায়তায় ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে গাভী পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মান্দায় ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৩ জেলের কারাদণ্ড, জাল ও ইলিশ জব্দ বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা

সম্মিলিত ইসলামী ব্যাংকে যাচ্ছে ৫ ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্ট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 198

একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অ্যাকাউন্ট নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এ স্থানান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সব হিসাব স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্ত হবে।

শনিবার এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, প্রক্রিয়াটি সম্পন্ন হলে পাঁচটি ব্যাংকের গ্রাহকদের আমানত স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকের হিসাবে স্থানান্তর হয়ে যাবে। স্থানান্তর প্রক্রিয়া শেষ হওয়ার পর আমানতকারীরা তাদের পুরনো চেক বই ব্যবহার করেই ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, গ্রাহকদের হিসাবের অবশিষ্ট টাকা সুরক্ষিত থাকবে এবং আমানতকারীরা তাদের জমার ওপর প্রচলিত হারে মুনাফা পেতে থাকবেন।

আরিফ হোসেন খান বলেন, যেহেতু ব্যাংকটি রাষ্ট্রীয় মালিকানাধীন হবে, তাই জনগণের আস্থা বাড়বে এবং আমানত তুলে নেওয়ার চাপ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, শরিয়াহভিত্তিক রুগ্ন ব্যাংকগুলোকে একীভূত করে একটি ব্যাংকে রূপান্তর করা সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ। ব্যাংকিং খাতকে স্থিতিশীল করা এবং আস্থা ফিরিয়ে আনাই এর লক্ষ্য

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সম্মিলিত ইসলামী ব্যাংকে যাচ্ছে ৫ ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্ট

প্রকাশের সময় : ০৬:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫