Dhaka ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ মাহমুদের ফেসবুক পেজ সরিয়ে দিল ফেসবুক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 217

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুক। প্রায় ৩০ লক্ষাধিক ফলোয়ার থাকা পেজটি পরিকল্পিতভাবে রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে রিমুভ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে আসিফ মাহমুদ লেখেন, ওসমান হাদি সংশ্লিষ্ট বিভিন্ন পোস্ট ও ভিডিওতে একাধিক কপিরাইট স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্টের মাধ্যমে তার অফিসিয়াল পেজটি সরিয়ে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে পরিকল্পিতভাবে তার পেজের বিরুদ্ধে রিপোর্ট করা হয়। বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতেই কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাত্র–জনতার অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন। পরবর্তী সময়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

এদিকে, ওসমান হাদিকে কেন্দ্র করে দেওয়া পোস্ট, ছবি ও ভিডিওতে ধারাবাহিক রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইকের কারণে আরও অনেকের আইডি ও পেজে সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকেও হাদি সংশ্লিষ্ট সব ভিডিও সংঘবদ্ধ রিপোর্ট ও কপিরাইট ক্লেইমের মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে।

জুলাই আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আব্দুল্লাহসহ আরও কয়েকজনের ফেসবুক আইডি ও পেজেও একই ধরনের সমস্যার কথা সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ব্যবহারকারী দাবি করেছেন, তাদের প্রোফাইল থেকেও ওসমান হাদি সংশ্লিষ্ট একাধিক ভিডিও রিমুভ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আসিফ মাহমুদের ফেসবুক পেজ সরিয়ে দিল ফেসবুক

প্রকাশের সময় : ০১:৫৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫