Dhaka ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 190

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২৩ ডিসেম্বর ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২টি প্রকল্প অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন ১৪টি, সংশোধিত ৫টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৩টি। প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ৩০ হাজার ৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে ১ হাজার ৬৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা ব্যয় হবে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে পরিকল্পনা, পররাষ্ট্র, খাদ্য, ভূমি, সমাজকল্যাণ, মহিলা ও শিশু, স্বরাষ্ট্র, কৃষি, শিল্প, স্থানীয় সরকার, বিদ্যুৎ, পরিবেশ, স্বাস্থ্য ও ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে সড়ক, গৃহায়ন, স্থানীয় সরকার, প্রতিরক্ষা, বিদ্যুৎ, সমাজকল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা, পানি সম্পদ, কৃষি ও ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প। উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন, সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকীকরণ, নাগরিক আবাসন প্রকল্প ও বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প অন্তর্ভুক্ত।

একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টার নিজস্ব ক্ষমতাবলে ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১০টি প্রকল্পও অনুমোদনের তথ্য জানানো হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শব্দদূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু অভিযোজন, বন্যা ব্যবস্থাপনা এবং র‍্যাব ফোর্সেসের সক্ষমতা বৃদ্ধি।

এই ২২টি প্রকল্পের অনুমোদনের মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন, পানি ও পরিবেশ ব্যবস্থাপনা, কৃষি ও শিক্ষা খাতে সমন্বিত উন্নয়ন নিশ্চিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

প্রকাশের সময় : ০২:৩০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫