গুরুত্বপূর্ণ সংবাদ:
ফের ভারতীয় হাইকমিশনারকে তলব
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 193
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে তিনি হাজির হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে প্রবেশ করেন। পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন।
তলবের কারণ ও বৈঠকে আলোচিত বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।
Tag :





















