Dhaka ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২

ধার করে নয়, রিজার্ভ নিজেদেরকেই বাড়াতে হবে: গভর্নর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 181

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ধার করে নয়, বরং দেশের রিজার্ভ নিজেদের সক্ষমতাতেই বাড়াতে হবে। তিনি এই মন্তব্য করেছেন ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক সেমিনারে।

গভর্নর জানান, বাংলাদেশের খেলাপি ঋণ প্রায় ৩৬ শতাংশ, যা হয়ত বিশ্বের সবচেয়ে বেশি। তবে তথ্য কোনোটিই গোপন করা হয়নি এবং ডিসেম্বরে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। তিনি কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতার প্রয়োজনীয়তাও উল্লেখ করেন।

রিজার্ভ নিয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অর্থনীতি ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে অর্থ নিয়ে রিজার্ভ বাড়ানোর প্রয়োজন নেই; আমাদের রিজার্ভ নিজেদের উদ্যোগেই বাড়াতে হবে। চলতি বছরে রিজার্ভ ৩৪–৩৫ বিলিয়ন ডলার পর্যন্ত নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ৩২৪৮২.৮৮ মিলিয়ন ডলার, আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ২৭৮১৭.৮৬ মিলিয়ন ডলার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধার করে নয়, রিজার্ভ নিজেদেরকেই বাড়াতে হবে: গভর্নর

প্রকাশের সময় : ০১:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫