Dhaka ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২

কমছে না পেঁয়াজের ঝাঁজ, এখনো চড়া মাছের বাজার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 204

নিত্যপণ্যের বাজারে চাপ কমছে না ভোক্তাদের ওপর। পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনও তা চড়া। পুরোনো পেঁয়াজের দাম বেশি থাকায় বাজারে ক্রেতাদের চাপ রয়েছে। সয়াবিন তেলও বিক্রি হচ্ছে বাড়তি দামে। মাছের দাম প্রায় অপরিবর্তিত থাকলেও খুচরা বাজারে বেশিরভাগ মাছের দাম এখনও বেশি।

রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, পেঁয়াজের দাম দু’এক টাকা কম বা বেশি, নতুন মুড়িকাটা পেঁয়াজ কেজিতে ১১০–১২০ টাকা, পুরোনো পেঁয়াজ ১৩০–১৪০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আজকের বাজারে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৩২০–৩৫০ টাকায়, কই মাছ ২৫০ টাকা, চাষের শিং ৪৫০ টাকা, তেলাপিয়া ২২০–২৫০ টাকা, পাবদা ৩০০–৩৫০ টাকা, বড় চিংড়ি ৮০০–৯০০ টাকা, পাঙাস ১৮০ টাকা, শোল ৮০০ টাকা, টেংড়া ৫০০–৬০০ টাকা এবং মলা ৪০০–৪৫০ টাকায়।

মুরগি ও মাংসের দামও বেশি। ব্রয়লার প্রতি কেজি ১৭০–১৮০ টাকা, সোনালি ২৮০ টাকা, লেয়ার ৩০০ টাকা, দেশি মুরগি ৬০০–৬৫০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন আলুর দাম কেজিতে ৪০–৫০ টাকা এবং নতুন লাল আলু ৭০ টাকার আশেপাশে। পুরোনো আলু ২০–২৫ টাকায় পাওয়া যাচ্ছে। ডিমের দাম দুই সপ্তাহ ধরে কম, ফার্মের এক ডজন ডিম ১২০ টাকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কমছে না পেঁয়াজের ঝাঁজ, এখনো চড়া মাছের বাজার

প্রকাশের সময় : ০১:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫