Dhaka ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ স্থাপন কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিমের যোগদান কালুখালীতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ গবেষণা থেকে প্রকাশনা: জাবিতে একাডেমিক পাবলিশিং নিয়ে সেমিনার প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন মান্দায় ৬ কেজি গাঁজাসহ নারী আটক রোহিঙ্গার সংখ্যা নিয়ে মিয়ানমারের বিভ্রান্তিকর তথ্যে ক্ষুব্ধ ঢাকা সাবেক সেনাপ্রধান আজিজকে গ্রেফতারে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির জন্য চিঠি সিজদায় ইস্তিগফার পাঠ করার ফজিলত সম্পর্কে জানলে অবাক হবেন মধুখালীতে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন

২ হাজার টাকা চুরির ঘটনায় মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 179

রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী আয়েশা কর্তৃক মা-মেয়ে লায়লা ফিরোজ (৪৮) ও নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) হত্যা করার ঘটনা ঘটেছে। মূল অভিযুক্ত আয়েশার সঙ্গে তার স্বামী রাব্বীকেও গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম জানান, ঘটনার পেছনে কারণ ছিল ২ হাজার টাকা চুরি। টাকা চুরির অভিযোগে ধরা পড়ে আয়েশার সঙ্গে লায়লা ফিরোজের বাগবিতণ্ডা হয়। ক্ষিপ্ত হয়ে আয়েশা পরের দিন পরিকল্পিতভাবে ছুরি নিয়ে এসে লায়লাকে হত্যা করে। ঘটনার সময় ঘুম থেকে ওঠা নাফিসা তার মা-মেয়ের ধস্তাধস্তি দেখতে পেয়ে ইন্টারকমে দারোয়ানকে খবর দেওয়ার চেষ্টা করলে আয়েশাও তাকে হত্যা করেন।

আয়েশার স্বামী রাব্বী হত্যার পর তার স্ত্রীকে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ সোমবার (৮ ডিসেম্বর) নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে লায়লার স্বামী, স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম, আয়েশাকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২ হাজার টাকা চুরির ঘটনায় মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা

প্রকাশের সময় : ০২:৪৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫