Dhaka ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

ইমরান খান
  • প্রকাশের সময় : ০৩:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 180

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যব্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১২ টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “অদম্য নারী পুরষ্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ ৫ জন অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন।

এরপর ৫টি ক্যাটাগরিতে জেলার ৫জন নারীকে শ্রেষ্ঠ নারী সংবর্ধনা দেওয়া হয়।  তারা হলেন খাদিজাতুল কোবরা,জেসমিন আক্তার,নিলিমা রানী বিশ্বাস,তাহমিনা খাতুন,পলি বেগম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশের সময় : ০৩:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫