Dhaka ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

মেট্রোরেলের ছাদে উঠে যাতায়াতের চেষ্টা, অতঃপর পুলিশ সংশোধনাগারে কিশোর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 102

মেট্রোরেলের ছাদে উঠে যাতায়াত করা সেই কিশোরকে পুলিশ সংশোধনাগারে পাঠিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে এমআরটি পুলিশের নিয়ন্ত্রণকক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গত রোববার রাত ৮টার পর আগারগাঁও স্টেশন থেকে টিকিট কেটে কিশোরটি মেট্রোরেলের ছাদে ওঠে। সচিবালয় স্টেশনে পৌঁছানোর পর দুই বগির মাঝে তাকে ঝুলে থাকতে দেখেন যাত্রীরা। তখন নিরাপত্তাকর্মীরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে ছাদ থেকে নামিয়ে আনেন।

ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে শাহবাগ থানার মাধ্যমে ওই কিশোরকে আগারগাঁওয়ে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।

ডিএমটিসিএলের এক কর্মকর্তা জানান, কিশোরের নাম ইয়াসিন এবং তার বয়স ১৩–১৪ বছর হবে। কিশোরটি যেভাবে ছাদে ওঠে, সেখানে বিদ্যুৎ সরবরাহের কেবল (ক্যাটিনারি সিস্টেম) রয়েছে। ট্রেনের ছাদের সঙ্গে ওই তার যুক্ত হওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা ছিল। মেট্রোরেল চালুর পর এ ধরনের ঘটনা আর হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেট্রোরেলের ছাদে উঠে যাতায়াতের চেষ্টা, অতঃপর পুলিশ সংশোধনাগারে কিশোর

প্রকাশের সময় : ০২:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫