Dhaka ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

গোয়েন্দা টিম গঠন করেন, আমি লোক সাপ্লাই দেব: ওসিকে জামায়াত প্রার্থী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 91

মীরসরাই থানার ওসির সঙ্গে চট্টগ্রাম-১ মীরসরাই আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. সাইফুর রহমানের একটি কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, থানায় ওসি আতিকুর রহমানের সঙ্গে বসে কথা বলছেন মো. সাইফুর রহমান। এসময় জামায়াতের প্রাথী ওসিকে উদ্দেশ্য করে বলেন, আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনার পুলিশের সঙ্গে সহকারী হিসেবে যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি শিগগিরই শিবিরের-জামায়াতের লোক দেব। যদি আপনারা মনে করেন যে গোয়েন্দার লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন, আমি স্পেশালি লোক সাপ্লাই দেব।

জানা গেছে, ভিডিওটি ২০ নভেম্বর বিকেলে মীরসরাই থানা থেকে ধারণ করা হয়। মীরসরাইয়ে ডাকাতির ঘটনা বন্ধের বিষয়ে কথা বলতে গিয়ে ওসিকে এসব কথা বলেন জামায়াতের প্রার্থী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান।

ওসিকে সাইফুর রহমান আরও বলেন, আমরা সত্যিকার অর্থে সহযোগিতা করতে চাই। আমরাতো আর ডাকাত ধরার জন্য একেক বাড়িতে হানা দিতে পারি না।

এ বিষয়ে জানতে জামায়াত প্রার্থী মো. সাইফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে গত ২০ নভেম্বর ওসি সাহেবের সঙ্গে ডাকাতি বন্ধের বিষয়ে আমার কথা হয়েছে। এটা কোনো গোপন বক্তব্য নয়। কেউ আমার বক্তব্যকে কেটে খণ্ডিত অংশ ছড়িয়েছে অসৎ উদ্দেশ্যে। ডাকাতি বন্ধে আমি পুলিশকে সহযোগিতা করতে চেয়েছি। ওসি সাহেবও আশ্বাস দিয়েছেন আইনি কাঠামোর মধ্যে যতটুকু সম্ভব হয় তিনি পদক্ষেপ নেবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়েন্দা টিম গঠন করেন, আমি লোক সাপ্লাই দেব: ওসিকে জামায়াত প্রার্থী

প্রকাশের সময় : ০৯:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫