Dhaka ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আত্রাইয়ে সরকারি গাছ কাটতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 100

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পাইকারী মার্কেটে অভিযান চালিয়ে ১২৪ জন বৈধ নথিপত্রবিহীন অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। আটকৃতদের মধ্যে বাংলাদেশিসহ পাকিস্তান, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের নাগরিক রয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে কতজন বাংলাদেশী রয়েছেন তা জানা যায়নি। সোমবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত চলে অভিযান। দেশটির অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ অভিযানের নেতৃত্ব দেন।

তিনি বলেন, অভিবাসন দফতরের উপস্থিতি টের পেয়ে কিছু বিদেশি নাগরিক জরুরি নির্গমন পথ এবং লিফট ব্যবহার করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। অভিযানে কুয়ালালামপুর অভিবাসন বিভাগের সাথে মালয়েশিয়ার কোম্পানি কমিশন (এসএসএম), কুয়ালালামপুর অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় (কেপিডিএন) এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এর কর্মকর্তারা অংশ নেন।

ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ আরও জানান, অভিযানে মোট ২০৫ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১২৪ জনকে আটক করা হয়েছে। তাদের বয়স ২০ থেকে ৫৯ বছর বয়সি।

অভিবাসন বিভাগ জানিয়েছে, লাইসেন্সবিহীন ব্যবসা, বিদেশি কর্মীর পাসের অপব্যবহার এবং অবৈধ অভিবাসীদের উপস্থিতির মতো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

আটকদের বিরুদ্ধে বৈধ নথিপত্র ও ভ্রমণ পাসের অভাব এবং অতিরিক্ত সময় অবস্থান করার দায়ে মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এই সমন্বিত অভিযানের অংশ হিসেবে ডিবিকেএল লাইসেন্সবিহীন ব্যবসা এবং বিদেশি শ্রমিক নিয়োগের জন্য ছয়টি বিভিন্ন অপরাধের জরিমানা জারি করেছে এবং একটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দিয়েছে।

এছাড়া কেপিডিএন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য ট্যাগিং সংক্রান্ত সাতটি অপরাধের জন্য মোট সাড়ে ৬ হাজার রিঙ্গিতের জরিমানা জারি করেছে। এর সাথে তারা ১১৫টি ব্যবসা প্রতিষ্ঠানের কাগজপত্র পরীক্ষা করে ২৫টি অপরাধ নথিভুক্ত করেছে যার জন্য ৫০০ রিঙ্গিত থেকে ৩০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী

প্রকাশের সময় : ০৭:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫