Dhaka ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ না বললে শত্রু হিসেবে গণ্য করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান সিসিটিভি ফুটেজে যা দেখা গেল, তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন? মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজবাড়ীর আমবাগান থেকে ৪২টি ককটেল উদ্ধার রাজবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক রোগী কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার

ভোটের সময় নিরাপত্তা জোরদারে দেশকে তিন জোনে ভাগ করা হচ্ছে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 77

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন—এই তিনটি নিরাপত্তা জোনে ভাগ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার সিইসি এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েকের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন।

তিনি বলেন, ভোটের নিরাপত্তা জোরদারে জোনভিত্তিক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা কমিশনের রয়েছে। কমনওয়েলথ মহাসচিব নির্বাচন প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষের আস্থা বিষয়ে জানতে চান। জবাবে জানানো হয়, জোন অনুযায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হবে এবং প্রয়োজন হলে সহায়তা চাওয়া হবে।

বৈঠকে বিদেশে বসবাসকারী ভোটারদের জন্য ‘আউট অব কান্ট্রি ভোটিং’, গণভোট আয়োজন, নারী ভোটার অংশগ্রহণ, ভোটার তালিকা হালনাগাদ ও মৃত ভোটার বাদ দেওয়ার উদ্যোগসহ বিভিন্ন প্রস্তুতি তুলে ধরা হয়। কমনওয়েলথ মহাসচিব এসব উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং ভুয়া তথ্য ও মিসইনফরমেশন মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দেন।

ইসি সচিব জানান, প্রয়োজন হলে কমনওয়েলথ পর্যবেক্ষক দল পাঠাবে, তবে সংখ্যা ও সময় এখনো নির্ধারিত হয়নি। সহায়তার ধরন নিয়ে ইসির মধ্যে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোটের সময় নিরাপত্তা জোরদারে দেশকে তিন জোনে ভাগ করা হচ্ছে

প্রকাশের সময় : ১২:১৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫