Dhaka ০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন হয়েছে : ডা. এফএম সিদ্দিকী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 73

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট ও চেস্টে (ফুসফুসে) ইনফেকশন ধরা পড়েছে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। রোববার রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, গত কয়েক মাস ধরে তিনি ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন। এবার একসঙ্গে একাধিক সমস্যা দেখা দেওয়ায় তাকে দ্রুত হাসপাতালে আনা হয়। চেস্টে ইনফেকশন হওয়ায় হার্ট ও ফুসফুস একই সময়ে আক্রান্ত হয়েছে এবং এতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। হার্টে তার পেসমেকার রয়েছে এবং স্টেন্ট দেওয়ার পরেও মাইট্রোস্টেনোসিস সমস্যা থাকায় পরিস্থিতি জটিল হয়।

হাসপাতালে এনে প্রয়োজনীয় জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে অ্যান্টিবায়োটিকসহ জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন। আগামী ১২ ঘণ্টায় তার শারীরিক অবস্থা কতটা উন্নতি হয় তা গুরুত্বপূর্ণ বলে জানান চিকিৎসকরা।

রাতেই মেডিকেল বোর্ড বৈঠকে বসে এবং সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তার চিকিৎসা শুরু হয়। বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ঢাকার বিশেষজ্ঞরা, লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও ভার্চুয়ালি এতে অংশ নেন।

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার চিকিৎসা সর্বোচ্চ সতর্কতায় করা হচ্ছে এবং আপাতত উদ্বেগের কিছু দেখছেন না। আগামী ১২ ঘণ্টা পর আবার মেডিকেল বোর্ড তার অবস্থার পর্যালোচনা করবে। তিনি আরও জানান, তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পরিবারের সদস্যরাও হাসপাতালে উপস্থিত আছেন। খালেদা জিয়া দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি চলতি বছরের শুরুতে লন্ডনে যান এবং ১১৭ দিন পর দেশে ফেরেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন হয়েছে : ডা. এফএম সিদ্দিকী

প্রকাশের সময় : ১১:১৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫