গুরুত্বপূর্ণ সংবাদ:
ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 70
দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা ছেড়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন বিমানবন্দরে তাকে বিদায় জানান। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বিদায়ের আগে ভুটানের প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়।
সফরকালে বাংলাদেশ ও ভুটান দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে—একটি স্বাস্থ্যসেবা এবং অন্যটি ইন্টারনেট সংযোগ সংক্রান্ত। শেরিং তোবগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।
Tag :





















