Dhaka ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

এবার কাসেমীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ, কেরানীগঞ্জ থেকে গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 88

শরিয়াহ-ভিত্তিক নিকাহ কনসালট্যান্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা দায়ের করা হয়েছিল।

রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্-দক্ষিণ) মো. তরিকুল ইসলাম জানান, গত শুক্রবার কাসেমীর স্ত্রী কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন। সেই মামলায় রবিবার তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর কাসেমীকে কেরানীগঞ্জ থানা পুলিশ হেফাজত থেকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার কাসেমীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ, কেরানীগঞ্জ থেকে গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:২৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫