গুরুত্বপূর্ণ সংবাদ:
আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৩৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 116
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী বলেছেন, পুলিশ অরাজকতা প্রতিরোধে মাঠে কাজ করার সময় তাদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি অনুরোধ করেন যেন কারও সঙ্গে এ ধরনের আচরণ না করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিবির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। কমিশনার বলেন, পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন তাদের প্রতি অপ্রত্যাশিত আচরণ করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ না করতে।
Tag :





















