Dhaka ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে দু’টি ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 96

রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাসার সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি উপদেষ্টা রিজওয়ানা হাসান নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপদেষ্টার বাসার সামনে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে, রাত পৌনে ৯টায় পল্লবীর মেট্রোরেলের ১৭৭ নম্বর পিলারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায় দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

অপরদিকে গতকাল রাতে ৬টি পেট্রোল বোমাসহ রাজধানীর বছিলা থেকে একজন আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে দু’টি ককটেল বিস্ফোরণ

প্রকাশের সময় : ১০:৪৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫