Dhaka ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

বাসে আগুন-পুলিশকে ককটেল নিক্ষেপকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 89

কর্তব্যরত অবস্থায় পুলিশকে বা জনগণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ কিংবা যানবাহনে আগুন দিলে হামলাকারীকে গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তায় মাঠ প্রশাসনে নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দেন কমিশনার।

মাঠ পর্যায়ে টহলরত ডিএমপির অপরাধ বিভাগের একাধিক পুলিশ কর্মকর্তা বিষয়টি স্বীকার করেছেন। তবে, তারা কেউ বক্তব্য দিতে রাজি হননি।

পরে একাধিকবার যোগাযোগের পর মুঠোফোনে বিষয়টি স্বীকার করেন খোদ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘হ্যাঁ বলেছি; বাসে আগুন দিলে, পুলিশ বা জনগণের গায়ে আগুন দিলে গুলি করে দিতে বলেছি।’

এটা কি আইনে কাভার করে- জানতে চাইলে তিনি বলেন, ‘একশতে একশ কাভার করে। চাইলে আপনিও পারেন এটা।’

পুলিশ কিংবা নাগরিক নাশকতাকারীর বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নিতে পারে তা ব্যাখ্যা করে ডিএমপি কমিশনার বলেন, ‘দণ্ডবিধির ৯৬ থেকে ১০৪ ধারায় যা বলা আছে, তার ভিত্তিতে আপনিও এটা করতে পারেন। তাতে বলা আছে, কোনো লোকের সম্পদ বা জানের হেফাজতের জন্য সে গুলি করতে পারে, তার যদি গান থাকে।’

তিনি বলেন, ‘সেই আইন অনুযায়ী এই বার্তাটা আমি স্মরণ করিয়ে দিলাম আমার কলিগদের। কেউ কোনো বাসে আগুন দিবে, তোমার গায়ে ককটেল মারবে, জনগণের গায়ে ককটেল মারবে, তুমি গুলি করে দেবে।’

উল্লেখ্য, দণ্ডবিধির ৯৬ ধারায় বলা হয়েছে, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনকিছুই অপরাধ নহে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাসে আগুন-পুলিশকে ককটেল নিক্ষেপকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রকাশের সময় : ১০:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫