Dhaka ০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

কনফার্ম ১৭ তারিখ রায় ঘোষণা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 97

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৭ নভেম্বর (সোমবার)। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৭ তারিখ রায় ঘোষণা করা হবে, এটা কনফার্ম, এটা কোর্ট থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যা যা প্রস্তুতি নেওয়ার নিয়েছে। এটার ক্ষেত্রে কোনো ধরনের আশঙ্কা নেই। সবকিছু ভালোভাবে হয়ে যাবে এবং আমরা যার যার দায়িত্ব ভালোভাবে পালন করবো। কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। এখানে কোনো চ্যালেঞ্জ নেই।

আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটায় পটুয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হবে। এজন্য আমরা যা যা প্রস্তুতি নেওয়া দরকার, নিয়েছি। প্রশিক্ষণ চলছে। জনগণ এবং রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়ে গেছে, সেজন্য কোনো সমস্যা হবে না। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হবে। নির্বাচনের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসন আবার ঢেলে সাজানো হবে।”

জাহাঙ্গীর আলম বলেন, “কোনো বিশৃঙ্খলার সময়ই পুলিশ নিষ্ক্রিয় থাকে না, সবসময় দায়িত্ব পালন করে। তবে জনবল সংকট রয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের আগে ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামবে, আগে ৫ দিন, নির্বাচনের ১ দিন ও পরের ৩ দিন। নির্বাচনের সময় মাঠে এক লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‌্যাব ও সাড়ে ৫ লাখ আনসার সদস্য থাকবে। আনসারের জন্য একটি করে অস্ত্র এবং বডি ক্যামেরা থাকবে।”

এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি মনজুর মোরশেদ আলম, পটুয়াখালী জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরী ও পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ঢাকা থেকে দুপুর দেড়টার দিকে পটুয়াখালী সার্কিট হাউজে পৌঁছান। পরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি পটুয়াখালী পুলিশ লাইনস, কোস্টগার্ডের একমাত্র প্রশিক্ষণ ঘাঁটি বিসিজি বেইজ অগ্রযাত্রা পরিদর্শন শেষে কুয়াকাটার ট্যুরিস্ট পুলিশ ও নৌ-পুলিশ ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন। রাতে তিনি কুয়াকাটায় রাত্রিযাপন করবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কনফার্ম ১৭ তারিখ রায় ঘোষণা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০৮:৪৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫