Dhaka ১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক মাসের মাথায় চট্টগ্রামের ডিসিকে বদলি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 104

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পাওয়ার মাত্র এক মাসের মাথায় বদলি করা হয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা সাইফুল ইসলামকে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তার স্থলে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, যিনি এর আগে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ছিলেন।

সাইফুল ইসলাম গত ১৯ অক্টোবর চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্থানীয় প্রশাসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে তার বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

গত বছরের ১২ সেপ্টেম্বর জেলার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফরিদা খানম। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতি, সরকারি জায়গা বরাদ্দে অনিয়ম ও ফান্ড তছরুপসহ নানা অভিযোগ ওঠে। এ কারণে গত ২৫ সেপ্টেম্বর তাকে বদলি করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এক মাসের মাথায় চট্টগ্রামের ডিসিকে বদলি

প্রকাশের সময় : ১০:২২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫