Dhaka ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২ জন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 90

গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৮ জনে।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯১২ রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা এখন ৮০ হাজার ৬৩৪ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ৭৬ হাজার ৯৩৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৬৯৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃতদের মধ্যে অক্টোবর মাসে মৃত্যু হয়েছে সর্বোচ্চ ৮০ জনের। নভেম্বর মাসে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জানুয়ারি মাসে ১০, ফেব্রুয়ারি মাসে ৩ জন, মার্চ মাসে মৃত্যু হয়নি, এপ্রিলে ৭ জন এবং মে মাসে ৩ জনের মৃত্যু হয়েছে। জুন থেকে মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করে; জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে ৩৯ জনের মৃত্যু হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২ জন

প্রকাশের সময় : ০৬:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫