গুরুত্বপূর্ণ সংবাদ:
ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করে হত্যা, যা দেখা গেল সিসিটিভিতে
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০২:১৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 140
ঢাকার সুত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারিক সাইফ মামুন (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র বলছে, তারিক সাঈফ মামুন শীর্ষ সন্ত্রাসী।
ঘটনা সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন হাসপাতালের দিকে দৌড়াচ্ছিলেন, পেছনে দুই ব্যক্তি পিস্তল নিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। হামলাকারীদের একজনের মুখে মাস্ক ছিল। গোলাগুলির পর তারা দ্রুত স্থান ত্যাগ করেন।
ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, রক্তাক্ত অবস্থায় মামুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহতের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকায়।
নিহত তারিক সাইফ মামুন একজন ব্যবসায়ী ছিলেন এবং তার পূর্ব পরিচয় গাজীপুরে ছিল।
Tag :























