Dhaka ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

ঢাকা থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 89

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, “যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবো এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসছি, যেন ভোটটা অপচয় না হয়। আমি আগে থেকেই ভোটার ছিলাম, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। ভোটার হওয়ার পর ২০১৮ এবং ২০২৪ সালের দুইটি নির্বাচন হয়েছে, কিন্তু ভোট দিতে পারিনি। এবার নিশ্চিত করছি যেন ভোট দিতে পারি।”

তিনি আরও বলেন, “নির্বাচন কোথা থেকে করবো তা এখনো চূড়ান্ত হয়নি, তবে ঢাকা থেকেই করবো বলে পরিকল্পনা রয়েছে।”

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি জানান, “এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্রভাবে নির্বাচন করার। পরে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবো।”

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “বিএনপি আমার জন্য কোনো আসন ফাঁকা রেখেছে কি না, বা কোনো আলোচনা হয়েছে কি না—এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। আমি এককভাবেই নির্বাচন করবো।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ

প্রকাশের সময় : ০৪:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫