গুরুত্বপূর্ণ সংবাদ:
টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 92

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কালো ধোঁয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছেন, সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Tag :
























