Dhaka ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন কামাল!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 97

মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধারণা করা হচ্ছে, ‘জয় বাংলা’ বলে স্লোগান দেওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। তবে বিএনপি মনোনয়ন স্থগিতের কোনো কারণ উল্লেখ করেনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এ সময় মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নপ্রার্থী কামাল জামান মোল্লার নামও ঘোষণা করা হয়।
কামাল জামান মোল্লা মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনে মনোনয়ন পাওয়ার পর ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়। সেই পোস্টে এক ভিডিওতে দেখা যায়, কামাল জামান মোল্লা উপস্থিত সবাইকে বলেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।

তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জয় বাংলা।’ এই বলে তিনি জিহ্বায় কামড় দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন কামাল!

প্রকাশের সময় : ০৬:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫