Dhaka ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইনগত সহায়তায় ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে গাভী পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মান্দায় ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৩ জেলের কারাদণ্ড, জাল ও ইলিশ জব্দ বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির ভিডিও ভাইরাল, তদন্তে নামল জার্মান পুলিশ

গণভোট নিয়ে দলগুলোকে দ্রুত দিকনির্দেশনা দেওয়ার আহ্বান সরকারের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 71

গণভোট ও জুলাই জাতীয় সনদে বর্ণিত ভিন্নমত প্রসঙ্গে দ্রুত সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ আহ্বান জানানো হয়। সভায় বলা হয়, দলগুলোর পক্ষ থেকে নির্দেশনা পেলে সরকারের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই বলেও সভায় উল্লেখ করা হয়।

সভায় আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এসব তথ্য জানান। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সভায় ঐকমত্য কমিশন প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং গণভোট আয়োজনের বিষয় নিয়ে আলোচনা হয়।

তিনি আরও জানান, সভায় লক্ষ্য করা হয় যে, ঐকমত্য কমিশনের আলোচনায় কিছু সংস্কার প্রস্তাব নিয়ে এখনো ভিন্নমত রয়েছে। গণভোটের সময়, বিষয়বস্তু এবং জুলাই সনদে বর্ণিত ভিন্নমতের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এ অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গণভোট নিয়ে দলগুলোকে দ্রুত দিকনির্দেশনা দেওয়ার আহ্বান সরকারের

প্রকাশের সময় : ০১:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫