Dhaka ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

ডিসেম্বরের প্রথম দিকে তফসিল, নির্বাচন ফেব্রুয়ারিতেই: ইসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 82

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষনা করা হবে। আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের কর্মপরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ করেছি।’ শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‎সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসময় তিনি আরো বলেন, ‘পিআর পদ্ধতি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। এ নিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত কি আসে সেটির অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। আর গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে এ বিষয়টি এখনো নির্বাচন কমিশনারের নজরে আসে নাই। এছাড়া গণভোটের বিষয়ে সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সে বিষয়টির সিদ্ধান্ত এখনো নির্বাচন কমিশনের কাছে পৌছায়নি।’

প্রবাসীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘প্রবাসী ভোটারদের নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করা হবে। যারা কয়েদি আসামি রয়েছেন তারাও যাতে ভোট দিতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

‎মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ও পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিসেম্বরের প্রথম দিকে তফসিল, নির্বাচন ফেব্রুয়ারিতেই: ইসি

প্রকাশের সময় : ১০:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫