Dhaka ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

লিবিয়া থেকে দেশে ফিরল আরও ৩১০ বাংলাদেশি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 100

লিবিয়ার সরকারের সহায়তায় অবৈধ ও অনিয়মিতভাবে দেশটিতে থাকা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ৩১০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে তাদের বহনকারী একটি চার্টার ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রত্যাবাসিতদের মধ্যে দুজন নারীসহ কয়েকজন অসুস্থ এবং অপহরণের পর উদ্ধার হওয়া বাংলাদেশিও রয়েছেন। তবে অধিকাংশই অবৈধভাবে লিবিয়ায় বসবাস করছিলেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের তথ্যমতে, মিসরাতা শহর থেকে ২১১ জন এবং ত্রিপলি থেকে ৯৯ জন অভিবাসী দেশে ফেরেন। চলতি মাসে লিবিয়া থেকে এ নিয়ে মোট তিনটি ফ্লাইটে ৯২৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। গত দুই বছরে দেশটি থেকে সাত হাজারের বেশি বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে।

বর্তমানে ত্রিপলি ও বেনগাজীতে আরও কিছু বাংলাদেশি আটক আছেন, যাদের দ্রুত দেশে ফেরানোর জন্য কাজ করছে দূতাবাস।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ত্রিপলীর অভ্যর্থনা কেন্দ্রে প্রত্যাবাসিতদের বিদায় জানান। তিনি দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করা, পরিবারের পাশে থাকা এবং স্থানীয়ভাবে মানবপাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লিবিয়া থেকে দেশে ফিরল আরও ৩১০ বাংলাদেশি

প্রকাশের সময় : ০৪:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫