Dhaka ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 114

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে বড় শক্তি কাজ করবে। হঠাৎ আক্রমণও হতে পারে, তাই এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং। তবে যত ঝড়ঝাপ্টাই আসুক, তা অতিক্রম করতে হবে।

বুধবার (২৯ অক্টোবর) উচ্চ পর্যায়ের সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব শফিকুল আলম সভার বিষয়বস্তু তুলে ধরেন।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন— নির্বাচনের আগে ও চলাকালে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হবে। দেশের ভেতর ও বাইরে থেকে পরিকল্পিতভাবে এআই ছবি-ভিডিও বানিয়ে প্রচার করা হতে পারে। তাই একটি অপপ্রচার তৈরি হওয়া মাত্র তা যেন ছড়াতে না পারে, সেজন্য দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনকে সুন্দর ও উৎসবমুখর করতে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোটদানের নিয়ম, বিশৃঙ্খলার পরিস্থিতিতে করণীয় ইত্যাদি বিষয়ে মানুষকে জানাতে হবে। এজন্য নির্বাচন কমিশন ও সংস্কৃতি মন্ত্রণালয়কে আরও বেশি টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও দ্রুত প্রকাশের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০৭:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫