Dhaka ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী

মায়ের ত্যাগ তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বললেন তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 82

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেগঘন বক্তব্যে অশ্রুসিক্ত হয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা। সোমবার (২৭ অক্টোবর) রাতে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি যখন মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগের কথা বলেন, উপস্থিত নেতাদের মধ্যে কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি। এ সময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের শেষ পর্বে অনুষ্ঠিত এই সভায় তারেক রহমান দলের ঐক্য, ত্যাগ ও মূল্যায়ন বিষয়ে হৃদয়ছোঁয়া বক্তব্য রাখেন।

খালেদা জিয়ার ত্যাগের গল্প

তারেক রহমান বলেন, ‘আমার মা ছয়বার মৃত্যুর মুখোমুখি হয়েও আপনাদের ত্যাগ করেননি। ইচ্ছে করলে মাকে নিয়ে আসতে পারতাম, কিন্তু মা আপনাদের ছেড়ে আসেননি। যিনি আপনাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, সেই মাকে সামনে রেখে আপনারা এক থাকবেন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আমার মাকে চল্লিশ বছরের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, মা তার সন্তানকেও হারিয়েছেন। তবুও তিনি আপস করেননি। কারণ, তার লক্ষ্য ছিল একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা।’

ঐক্যের আহ্বান

এক পর্যায়ে তিনি এক আদালতের ঘটনার উদাহরণ টেনে বলেন, ‘দুই মায়ের মধ্যে সন্তান দাবিতে বিচারক বলেছিলেন, সন্তানকে দুই ভাগ করে দেবেন। তখন আসল মা বলেছিলেন, সন্তানকে ভাগ করবেন না, অন্যজনকেই দিন—আমি দূর থেকে দেখব। আসল মা তিনিই, যিনি সন্তানের ক্ষতি হতে দেননি। আমি চাই, আপনারা সেই আসল মায়ের মতো হোন—ঐক্যের স্বার্থে ত্যাগ শিখুন।’

বক্তৃতার একপর্যায়ে তারেক রহমান নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন।

মনোনয়ন-পরবর্তী নির্দেশনা

বিএনপির সূত্র জানায়, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন তারেক রহমান। প্রত্যেক বিভাগের নেতাদের তিনি ঐক্য রক্ষা ও ষড়যন্ত্র মোকাবিলায় দিকনির্দেশনা দেন।

তিনি নির্দেশ দেন, ‘মনোনয়ন পাওয়ার পর কেউ যেন মিছিল বা মিষ্টি বিতরণ না করে।’ এতে দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় থাকবে বলেও জানান তিনি।

মনোনয়নপ্রত্যাশীদের প্রতিক্রিয়া

মুন্সিগঞ্জ-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য ছিল অসাধারণ। আমরা কেউই চোখের পানি ধরে রাখতে পারিনি। তিনি আমাদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন এবং দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মেনে চলার আহ্বান জানিয়েছেন।’

বরিশাল-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ‘তারেক রহমান বলেছেন, দেশ ও দলের স্বার্থে ঐক্যই সর্বোচ্চ শক্তি। যাকেই মনোনয়ন দেওয়া হবে, সবাই তার পক্ষে কাজ করতে হবে।’

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ও বক্তব্য দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মায়ের ত্যাগ তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বললেন তারেক রহমান

প্রকাশের সময় : ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫