Dhaka ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী

রাষ্ট্রের সুরক্ষায় উপযুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি: তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 90

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রের সুরক্ষার জন্য উপযুক্ত ও সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে সেই প্রতিভাকে বিকশিত করার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। প্রতিযোগিতাটি বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা’র অংশ হিসেবে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, “রাষ্ট্রের ভিত্তি মজবুত করতে শিক্ষাব্যবস্থাকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর করতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে না পারলে রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে।”

তিনি আরও বলেন, “প্রতিটি মানুষের মধ্যে যে প্রতিভা নিহিত আছে, সেটিকে বিকশিত করতে হবে। এজন্য একটি সময়োপযোগী, ন্যায়সঙ্গত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা কাঠামো অপরিহার্য।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ঘোষিত ৩১ দফা প্রস্তাবনার অংশ হিসেবে দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থাকে আধুনিকীকরণের লক্ষ্যে ইতোমধ্যে বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে, যারা এ বিষয়ে কাজ করছে এবং ইতিমধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাষ্ট্রের সুরক্ষায় উপযুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি: তারেক রহমান

প্রকাশের সময় : ১১:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫