Dhaka ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী

সময়মত যেন নির্বাচন না হয় সে চেষ্টাই করছে কোনো কোনো দল: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 96

নির্বাচন যেন পিছিয়ে যায়, সময়মত যেন নির্বাচন না হয় সে চেষ্টাই করছে কোনো কোনো দল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় এসব কথা বলেন তিনি।

নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “আমরা একটা সময় পার করছি, যে সময়টা আমাদের ১৫ বছরের একটা ফ্যাসিস্ট দানবের পাল্লায় পড়ে গোটা বাংলাদেশ তছনছ হয়ে গিয়েছিল। কিছু নেই, না আছে অর্থনীতি, না আছে রাজনীতি। এখন এই এক বছরের মধ্যে অন্তর্বর্তী সরকার আছে, তাকে সহযোগিতা দিয়ে আর দলগুলো সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি। যেন একটা নির্বাচন করা যায়।”

রাজনীতি ও অর্থনীতি, শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে নির্বাচন দরকার উল্লেখ করে তিনি বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত রাজনৈতিক সরকার প্রয়োজন।”

তিনি আরো বলেন, “জিয়াউর রহমান ৭১ এ মারা গেলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হত। লিবিয়া আফগানিস্তানে পরিণত হতো।”

বিএনপি মহাসচিব বলেন, “আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে যে ৩১ দফা দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই সংস্কারগুলোকে দেখছি। সবকিছু মিলিয়ে বিএনপির জন্ম সংস্কারের মধ্য দিয়েই।”

যারা বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, “অনেকে বলছে বিএনপি সংস্কার চায় না তারা মিথ্যা প্রচার করছে। দেশের যা কিছু ভালো তা বিএনপি ও জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে।”

এছাড়াও কিছু সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “সংস্কারের বাহক তাদের দল।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সময়মত যেন নির্বাচন না হয় সে চেষ্টাই করছে কোনো কোনো দল: মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৭:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫