Dhaka ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’

জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 93

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা, জাতীয় মানচিত্র ও চেতনার পরিপন্থী। ইতিহাসে তারা যতবার ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করেছে, জনগণ তার বিপরীত সাড়া দিয়েছে। এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না।”

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কথা লিখেছেন তিনি।

পাটওয়ারী আরও বলেন, “আমরা ন্যায়, মানবতা ও সংহতির বাংলাদেশে বিশ্বাস করি। এখানে প্রত্যেক নাগরিকের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত। কিন্তু এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের হাতিয়ার হতে পারবে না। প্রশাসনে ছদ্মবেশে অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না।”

তিনি যোগ করেন, “বাংলাদেশের কওমি, সুন্নি, হিন্দু, তরুণ ও প্রগতিশীল সব শ্রেণির মানুষ আজ এক হয়ে এই মাটিকে শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার পথে রাখার জন্য কাজ করছে। যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে, যেখানে মুক্তিযুদ্ধের আহ্বান ধ্বনিত হয়েছিল, সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কোনো স্থান পাবে না। আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ নয়, দেশের মানচিত্র, ইসলাম ও আলেম-উলামাদের মর্যাদা রক্ষাও আমাদের দায়িত্ব।”

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “তবু আমরা ঘৃণার রাজনীতি চাই না; আমরা চাই মানবতার রাজনীতি। যারা বিভ্রান্ত পথে গেছে, তাদের জন্য দরজা খোলা আছে যেন তারা ফিরে আসে গণতন্ত্র, ন্যায় ও মুক্তচিন্তার বাংলাদেশে। এই দেশ কারো শত্রু নয়—এটি সহাবস্থানের, পারস্পরিক শ্রদ্ধার এবং নতুন ভবিষ্যতের আহ্বান জানায়।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের সময় : ১১:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫