Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগুনে লন্ডভন্ড শিডিউল, ৩ দিনের অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ করলো সরকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 99

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল মারাত্মকভাবে লন্ডভন্ড হয়েছে। এ পরিস্থিতিতে শিডিউল সমন্বয়ের জন্য একাধিক এয়ারলাইন্স অতিরিক্ত ও বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

এই অতিরিক্ত ফ্লাইটগুলোর চার্জ মওকুফ করতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে। সোমবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছাম্মত শাকিলা পারভীন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে আগুনের ঘটনায় ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটে। ফলে ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পরিচালিত অতিরিক্ত ও বিশেষ ফ্লাইটগুলোর আরোপযোগ্য চার্জসমূহ মওকুফের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা আগুন নিয়ন্ত্রণে অংশ নেন। সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে সেখানে রাখা অধিকাংশ আমদানি পণ্য পুড়ে যায় বলে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আগুনে লন্ডভন্ড শিডিউল, ৩ দিনের অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ করলো সরকার

প্রকাশের সময় : ১২:২৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫