Dhaka ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায় দেশকে অস্থির করার জন্য ‘পতিত দোসররা’ নানাভাবে কাজ করছে: রিজভী ঘাটে বাঁধা ছিলো আমার মন

বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 89

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা বিমানবন্দরের সব ফ্লাইট কার্যক্রম আজ শনিবার রাত ৯টা থেকে পুনরায় চালু হয়েছে।

আজ শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত এবং সমন্বিত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় সব কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণকে তাদের সহযোগিতা ও ধৈর্যধারণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশের সময় : ০৯:৫১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫