Dhaka ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট, ফ্লাইট উঠানামা বন্ধ

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০৪:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 96

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। এছাড়া ফ্লাইট উঠানামা বন্ধ রয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ধীরে ধীরে আরও ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুনের ভয়াবহতা তীব্র। ৩৬টি ইউনিট কাজ করছে।

আইএসপিআর জানায়, আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর দুটি ইউনিট সম্মিলিতভাবে কাজ করছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো ভিলেজের পাশে একটি অংশে আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও অন্যান্য সংস্থা মিলে নিয়ন্ত্রণে কাজ করছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই সংশ্লিষ্ট সব সংস্থা ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট, ফ্লাইট উঠানামা বন্ধ

প্রকাশের সময় : ০৪:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫