Dhaka ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

পিআরসহ নানা দাবিতে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল : মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 91

পিআরসহ নানা দাবি তুলে দেশে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপস নেই। ফেব্রুয়ারিতে জনগণ ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত নেবে। দেশের মানুষ আর হানাহানির রাজনীতি দেখতে চায় না।’

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাটে সুধী সমাজ, হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে এ কথা বলেন তিনি। ফখরুল বলেন, ‘নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবি সামনে এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ব্যতিব্যস্ত রেখেছে একটি মহল।’

এসময় তিনি আরও বলেন, ‘স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে, সংস্কার করা হবে পুরানো জঞ্জালের। এ পরিস্থিতিতে নতুন করে পিআর পদ্ধতির কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। দাবি-দাওয়া থাকলে তার সমাধান হবে নির্বাচিত সংসদের মাধ্যমে।’

বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, ‘নির্বাচন নিয়ে আর কোনো আপস নয়, ভোট হবে, যেখানে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ।’ এসময় দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

ডিসিদের হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, কৃষক যদি তাদের ন্যায্য অধিকার না পায় তাহলে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দলের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। প্রতিটি মায়ের হাতে ফ্যামেলি কার্ড তুলে দেয়া হবে, বেকারত্ব দূর করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পিআরসহ নানা দাবিতে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৫:৪৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫