Dhaka ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫ টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন ১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী

আমি কখনো নিরপেক্ষতা হারাইনি: জনপ্রশাসন সচিব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 84

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সদ্য নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. এহসানুল হক বলেছেন, আমি কখনো নিরপেক্ষতা হারাইনি। নির্বাচনকে সামনে রেখে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা নিরপেক্ষভাবে পূরণ করবো।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হককে রবিবার (১২ অক্টোবর) চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুর ১টার দিকে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেন। এ সময় মন্ত্রণালয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তারা। পরে নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ে নিয়োগ পাওয়া ও চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন নতুন জনপ্রশাসন সচিব।

নির্বাচনকে সামনে রেখে এ দায়িত্বকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, নিশ্চয়ই নির্বাচন একটা চ্যালেঞ্জ। আমি আশা করি আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন ওনারা যেভাবে বলবেন প্রশাসন সেভাবে চলবে।

রাজনৈতিক কোনো পক্ষপাত থাকবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, প্রশ্নই আসে না। আমি আশা করছি আমার অফিসাররা এরকম করবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমি কখনো নিরপেক্ষতা হারাইনি: জনপ্রশাসন সচিব

প্রকাশের সময় : ০২:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫