Dhaka ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

এনসিপির অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট, নেসকোকে কড়া হুঁশিয়ারি দিলেন সারজিস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 85

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বিদ্যুৎ বিভ্রাট নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নেসকোকে (বিদ্যুৎ বিতরণ কোম্পানি) কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) রাতে নিজ জেলা পঞ্চগড়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে ১৬০ কিলোমিটার লংমার্চ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘আজকের পর থেকে যদি কোনো প্রতিষ্ঠান রাজনৈতিক পক্ষপাতিত্ব করে, তবে ওই প্রতিষ্ঠান পঞ্চগড়ে থাকবে না। নেসকো দেউলিয়া, চাটুকার, পা-চাটা প্রতিষ্ঠান হয়ে গেছে।’

তিনি বলেন, এর আগে পরপর তিনটি কর্মসূচিতেও এমন বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। এ সময় তিনি সংস্থাটির মালিক ও কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনারও হুঁশিয়ারি দেন।

সাবেক আওয়ামী লীগ সরকারের সময় গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তা ও জেনারেলদের বিচারের দাবি জানিয়ে সারজিস আলম বলেন, ‘সেনাবাহিনীকে আমরা সম্মান করি। কিন্তু যারা শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বিচারের প্রয়োজন আছে, না হলে সেনাবাহিনী কলঙ্কিত হবে।’

তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বিচার নিশ্চিত করবেন। আমরা তার প্রতি আস্থা রাখছি।’

সারজিস আলম আরও বলেন, ‘জুলাই সনদ শুধু ঘোষণাপত্র নয়, এটি জনগণের অধিকার রক্ষার দলিল। এর আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের উচিত এই দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকা।’

লংমার্চের এক পথসভায় তিনি বলেন, ‘চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেটকারী ও দখলবাজদের হাত ভেঙে দিতে হবে। জনগণের রক্তচোষাদের আর ছাড় নয়।’

এদিন পঞ্চগড় থেকে লংমার্চে অংশ নেয় পাঁচ শতাধিক মোটরসাইকেল বহর। উপস্থিত ছিলেন এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এনসিপির অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট, নেসকোকে কড়া হুঁশিয়ারি দিলেন সারজিস

প্রকাশের সময় : ১০:২১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫