Dhaka ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয়, সংস্কারের জন্মদাতা: ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 88

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু লোক বিএনপিকে সংস্কারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, কিন্তু বিএনপি সংস্কারের জন্মদাতা। জিয়াউর রহমানের সময় থেকেই বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কাজ করেছে।

শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে আ.স.ম হান্নান শাহ’র মৃত্যুবার্ষিকীতে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, আর কারও জন্য অপেক্ষা নয়। এখন নির্বাচনের রাস্তায় গাড়ি উঠেছে, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন ব্যাহত করার চেষ্টা চলছে। আমরা ১৫ বছর সংগ্রাম করেছি এই নির্বাচনের জন্য। জনগণ ধানের শীষে ভোট দেবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের সংগ্রাম চলবে এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি।

ফখরুল সরকারকে সতর্ক করে বলেন, কোনো উপদেষ্টা যদি বিশেষ দলের হয়ে কাজ করে, তা গ্রহণযোগ্য নয়। জনগণ শতভাগ নিরপেক্ষতা চায়।

তিনি ভারতকেও উল্লেখ করে বলেন, ভারত সবসময় বাংলাদেশের মানুষকে বিপদে ফেলার চেষ্টা করেছে। সীমান্ত হত্যা, পানির হিস্যা ও নির্বাচনে হস্তক্ষেপ এর প্রমাণ। আমরা ভারতকে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চাই, তবে নির্বাচনে হস্তক্ষেপ সহ্য করা হবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয়, সংস্কারের জন্মদাতা: ফখরুল

প্রকাশের সময় : ০৭:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫